প্রাথমিকভাবে IQUALIF মূলত মার্কেটিং প্রফেশনালদের জন্য পিএইচপি ক্লায়েন্ট-সার্ভার আর্কিটেকচারে ডেভেলপ করা হয়েছিলো। একটি বাণিজ্যিক সংস্করণ চালু করার জন্য একটি নতুন এপ্রোচের এবং আমাদের অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ ওভারহলিং এর প্রয়োজন ছিলো। ডেভেলপমেন্ট এবং রক্ষণাবেক্ষণের সময় কমিয়ে আমাদের এভেইলিবিলিটি বাড়ানোর জন্য এরপর আমরা একটি মাল্টি-প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশনের প্রতি মনোযোগ দিই।
আমাদের প্রোগ্রামগুলো যতটা সম্ভব সহজে ব্যবহারযোগ্য করা এবং আমাদের ব্যবসার মূলঃ কন্ট্যাক্ট এক্সট্র্যাকশন এ ফোকাস করা।
আমরা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত M Niklaus Wirth এর একটি মৌলিক তত্ত্ব মেনে চলি, যেখানে বলা হয়েছে "হার্ডওয়্যার ডেভেলপমেন্টের তুলনায় সফটওয়্যার ডেভেলপমেন্ট ধীরগতির হয়"। যদিও কম্পিউটারের ক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তবুও একই কথা কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রায়ই প্রোগ্রামের কর্মক্ষমতার পরিবর্তে রেফারেন্স হিসেবে ইউজার এক্সপেরিয়েন্সকে গ্রহন করা হয়। এছাড়াও, অর্থনৈতিক চাপ কোম্পানিগুলোকে বিদ্যমান সফ্টওয়্যারের রক্ষণাবেক্ষণ ব্যয়ের পরিবর্তে নতুন পণ্য ডেভেলপ করতে বাধ্য করছে।
আমাদের গ্রাহকদেরকে সন্তুষ্ট করার আকাঙ্ক্ষা এবং অনুভূতি আমাদেরকে উক্ত পরিস্থিতি এড়াতে সাহায্য করে। আমাদের পণ্যগুলো নিয়মিত অপ্টিমাইজ এবং মেইনটেইন করার মত করে ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে তাদের পছন্দের ব্রান্ডের সাথে থাকতে পারেন। সর্বদা আমাদের প্রজেক্ট ও আবিষ্কারের শ্রেষ্ঠত্য নিশ্চিত করার জন্য সফ্টওয়্যার অপ্টিমাইজেশানের ব্যাপারে আমাদের উদ্বেগ আমাদেরকে ক্রমাগত বিশ্লেষণ করতে এবং প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে থাকতে প্রেরণা যোগায়।
আপনার বানিজ্যিক কার্যক্রমের শুরু থেকেই আপনাকে সহায়তা প্রদান করার উদ্দেশ্যে আমাদের টুলসগুলো ডিজাইন করা হয়েছে। IQUALIF সফটওয়্যারটি কল সেন্টার ট্রাফিক তৈরির জন্য প্রস্তুতকৃত। টেলিমার্কেটিং ছাড়াও, এই প্রোডাক্টগুলো প্রফেশনাল মেইলিং এবং ই-মেইলিং এর জন্য প্রচলিত প্রসপেক্টিং এর উদ্দেশ্যেও ব্যাবহার করা যায়।
IQUALIF বিভিন্ন দেশের ইয়েলো বা হোয়াইট পেজ থেকে ডাটা এক্সট্র্যাকশন কে স্বয়ংক্রিয় করে এবং প্রাপ্ত ডাটা সেট থেকে ফলাফল এক্সেল এ এক্সপোর্ট করে। আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী অন্যান্য ক্ষেত্র এবং সাইটেও ডাটা মাইনিং সম্প্রসারিত করা যেতে পারে।
আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার বিপণন এবং সাধারণভাবে আপনার ব্যবসায় সাহায্য করার জন্য আপনাকে সহজ, নির্ভরযোগ্য এবং কার্যকর সমাধান প্রদান করা।
আমাদের লক্ষ্য হলো সবসময় ভাল করা এবং বাজারে ইতোমধ্যে প্রচলিত অন্যান্য সল্যুশন থেকে আরো ভালো কিছু প্রদান করা। আপনার ফলাফল বুস্ট করা এবং ভলিউম ও দক্ষতা/এফিশিয়েন্সি উভয় দিক থেকে আপনার রিটার্ন বৃদ্ধি করার জন্য আমাদের সফটওয়্যার ডিজাইন করা হয়েছে।
IQUALIF দ্বারা এক্সট্র্যাক্ট করা কন্ট্যাক্টের ভলিউম আমাদের প্রতিযোগীদের থেকে ৪০% এর চেয়ে বেশী হয়। এটা যেকোন ব্যবসার জন্য সময় এবং দক্ষতার পরিপ্রেক্ষিতে একটি বড় সুবিধা।
একটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে, বেশি পরিমাণ দেশে আমাদের উপস্থিতি আমাদেরকে আরও ভালভাবে অবহিত থাকতে এবং একটি পার্শ্ব দৃষ্টি রাখতে সহায়তা করে যা আমাদের পণ্য এবং সেবাগুলিকে ক্রমাগত উন্নতি করতে সহায়তা করে। যেকোন প্রশ্নের জন্য, আমাদের যোগাযোগ ফর্ম ব্যবহার করুন।
আমাদের সফটওয়্যার (হোয়াইট এবং ইয়েলো ডিরেক্টরি এক্সট্র্যাক্টর) হচ্ছে এক্সেল ম্যাক্রো ভিত্তিক এবং VBA, এক্সেস, পিএইচপি, জাভা, পাইথন, C# এবং C++ এ ডেভেলপ করা হয়েছে। এর ফলে আমরা IQUALIF এর ডেভেলপমেন্টের প্রতিটি ধাপ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এই সফটওয়্যারটি একটিমাত্র ভার্সনে পাওয়া যায়: IQUALIF। সফটওয়্যারটি ৮০টিরও বেশি দেশের ব্যবসায়িক ডিরেক্টরি, রেজিস্টার ও অন্যান্য উৎসের সঙ্গে কাজ করে, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম ও সুইজারল্যান্ড।
হোয়াইট পেজ এবং ইয়েলো ডিরেক্টরি থেকে এক্সট্র্যাক্ট করা ডাটার সাহায্যে কোয়ালিফিকেশন ফাইল কম্পোজ করার জন্য, IQUALIF ভ্যাকিউম ক্লিনারের মত কাজ করে! যার মাধ্যমে B2B ডিরেক্টরি নামে পরিচিত প্রফেশনাল ডিরেক্টরি এবং B2C ডিরেক্টরি নামে পরিচিত হোয়াইট ভার্সন থেকে ডাটা এক্সট্র্যাক্ট করে। আমাদের প্রোডাক্ট আমাদের প্রতিযোগীদের থেকে ৪০% এর চেয়ে বেশী ক্যাপচার রেট সহ ফুল এড্রেস এক্সট্র্যাকশন সুবিধা প্রদান করে। এই পার্থক্যটি আসে আমাদের সফটওয়্যারে অন্তর্ভুক্ত ত্রুটি ব্যাবস্থাপনা থেকে, যেটি আমাদেরকে কন্ট্যাক্ট লুজ না করতে (কন্ট্যাক্ট না হারাতে) সাহায্য করে। সফটওয়্যারের লেটেস্ট ভার্সনে, ম্যানুয়াল উপায়ে ডাটাবেজ সমৃদ্ধ করার জন্য আমরা ফাইল থেকে ডাটা ইনসার্ট করার সুবিধা ও শতভাগ (১০০%) স্বয়ংক্রিয় সমৃদ্ধকরনের উপায় যোগ করেছি। ডিরেক্টরি সাইটে এখন আর ম্যানুয়াল সার্চ করতে হবে না, এই টুলসগুলো সাইট এনালাইজারের চেয়েও অনেক বেশি কিছু, এগুলো হচ্ছে সম্পূর্ণ ইঞ্জিন যার মাধ্যমে আপনি B2B প্রফেশনাল এবং B2C ইন্ডিভিজুয়ালদের জন্য সার্চের গতি বৃদ্ধি করতে পারবেন। ইয়েলো এবং হোয়াইট ডিরেক্টরি থেকে সহজে ডাটা এক্সট্র্যাকশন করাই হচ্ছে আমাদের ব্যবসা। IQUALIF সফটওয়্যারের আরেকটি ফাংশন হচ্ছে চাকরী প্রার্থীদেরকে ব্যবসায়ের ধরন বা বিভাগ, এবং প্রধান ব্যবসায়িক কর্মকান্ডের ভিত্তিতে কোম্পানির তালিকা প্রদান করা। এটি নিশ্চিতভাবেই প্রফেশনালদেরকে আনন্দিত করে তুলবে। আমাদের হোয়াইট পেজ ক্যাপচারিং এবং ইয়েলো ক্যাটালগ এক্সট্র্যাকশন সফটওয়্যার এর মাধ্যমে আপনি কানাডিয়ান, স্প্যানিশ, ফরাসী, বেলজিয়ান, সুইস, আমেরিকান, ইংরেজ, পর্তুগীজ, রাশিয়ান ইয়েলো ও হোয়াইট ডিরেক্টরি থেকে ডাটা সংগ্রহ করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি নিজস্ব প্রসপেক্ট ফাইল তৈরি করতে পারবেন।
যোগাযোগ ফর্ম এবং এই পেজের শুরুতে প্রদত্ত ফোন নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করা যাবে।